প্রয়াত মরহুম মোহাম্মদ নাসিম এর ৭৪তম জন্মদিনে আলোচনা সভা ইফতার মাহফিল

  1. আমাদের অর্জনঃ

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রয়াত মরহুম মোহাম্মদ নাসিম এর ৭৪তম শুভ জন্মদিনের আলোচনা সভা 

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রয়াত মরহুম মোহাম্মদ নাসিম এর ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় ১৯ এপ্রিল২০২২  আলোচনা সভা ও ইফতার মাহফিল   আয়োজন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট  আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি,

বলেন আজ আপনারা আমার পিতার জন্মদিন পালন করছেন প্রায়াত মোহাম্মদ নাসিমের চিন্তা-চেতনায় ছিল সব সময় আওয়ামী লীগকে কিভাবে এগিয়ে নেয়া যায়  বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিঃশর্ত ভাবে কাজ করে গেছেন তাহার অনু প্রেরণা আমাদের মাঝে চিরদিন ধরে রাখতে হবে তিনি রাজনীতি করতে গিয়ে জীবনে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কখনো বেইমানি করে নাই।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের  সভাপতি শেখ শাহ আলম সাহেবের সাথে আমার পিতার ঘনিষ্ঠ সম্পর্ক আমার পিতার জন্মদিনের আলোচনা সভা ইফতার মাহফিলে আয়োজন করেছে অন্যদিকে শাহ আলম সাহেবের পিতা আলহাজ্ব মুঞ্জিল শেখ  আজ সকালে ইন্তেকাল করেছেন আজকের এই ইফতার ও দোয়া মোনাজাতে মাধ্যমে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। উক্ত আলোচনা সভায় অসীম সরকারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইমাম, নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নওরিন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি মির্জা সাখাওয়াত হোসেন, সভাপরি চালনা করেন রোকন উদ্দিন পাঠান, মরহুম মোহাম্মদ নাসিম,ও শেখ শাহ আলমের পিতার স্মরণে  দোয়া ও মোনাজাত করা হয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *