আমাদের অর্জন ২৮ এপ্রিল ২০২২
ঈদের সালাম হাজার সালাম… সবার সুখের তরে”” ঈদের খুশি পরান পুষি…. থাকুক পরান ভরে
পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ব্যাপারী
শাহবাগ থানা ২০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
এই আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃ্দ্বি কামনা করছি। পবিত্র ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহবাগ থানা ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ব্যাপারী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ….ঈদ মোবারক
শামীম ব্যাপারী,যুগ্ম সাধারণ সম্পাদক ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ