আমাদের অর্জন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জনি।
এই আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃ্দ্বি কামনা করছি। পবিত্র ঈদ উল ফিতর এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ….ঈদ মোবারক ।
গোলাম হোসেন জনি
সাধারণ সম্পাদক
মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ