ছোট কৈখালী ঈদগাহ ময়দানে: ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত

আমাদের অর্জন ০৩ মে ২০২২

ছোট কৈখালী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা 

এক মাস সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন যাপন করা হচ্ছে। এরই মধ্যে সারাদেশের বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের দিন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও মৃদু থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। সকালে আকাশে মেঘ থাকায় মুসল্লিরা ঘর থেকে ছাতা নিয়ে বের হন। খোলা আকাশের নিচে ঈদগাহে জামাত আয়োজনে বিপত্তি দেখা দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সেখানে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় গরম থেকে রক্ষা পেয়েছে মানুষ। এতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

ঝালকাঠি কাঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের উওর চড়াইল, খন্দকার বাড়ি, ছোট কৈখালী , পশ্চিম ছিটকী , পূর্ব ছিটকী, সহ সারা দেশে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয় ছোট কৈখালী ঈদগাহ ময়দানে নামাজ পরিচালনা করেন মাওলানা মোঃ ইমদাদুল হক,খুদবাহ পরিচালনা করেন, মাওলানা মোঃ শওকত হোসেন , মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ তরিকুল ইসলাম,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *