জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম মহাদয়ের সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির ৯দফা দাবি নিয়ে আলোচনা।
সোমবার ৬ জুন ২০২২ বিকাল ৪টায় বাংলাদেশ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল ইসলাম উপস্থিতিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ১৬-২০ গ্রেট সরকারি কর্মচারী সমিতি ( সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি) এবং বাংলাদেশ গাড়ী চালক সমিতির যৌথ ৯ দফা দাবি সমূহ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দাবিসমূহ বাংলাদেশ সচিবালয় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও দশম গ্রেড হতে নবম গ্রেডে উন্নীত করণ অবিলম্বে পে-কমিশন গঠন করে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করা পেনশন আনুতোষিক সুবিধার ৯০% এর স্থলে ১০০% এবং ২৩০ শতাংশ টাকার স্থলে ৩০০% টাকা, সুদবিহীন গৃহ নর্মাণ খান, উপসচিব সহ অন্যান্য কর্মকর্তাদের নেয় ৫০০ সুপার নিউমারারি পদ সৃষ্টি করে এও/ পিওদেরকে সহকারি সচিব পদে পদোন্নতি প্রদান করা, ব্লক পোস্ট আউটসোসিং প্রথা বাতিল করে কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে পদোন্নতি প্রদান
এবং ৪৪৮/এ মগবাজার ঢাকাস্থ একতলা ভবনটি ভেঙ্গে (বঙ্গবন্ধু টাওয়ার) নামে বহুতল ভবন নির্মাণ করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করে সহকারি প্রকৌশলী পদে পদায়নের ব্যবস্থা করা, ৯ম পে কমিশন গঠনের পূর্বে ৫টি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করা, আলোচনায় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কর্মচারীদের ৯দফা দাবি বাস্তবায়নের আশ্বস্ত করেন এবং মাননীয় মন্ত্রী বলেন আপনাদের সকল দাবির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও তিনি জানান জাতির পিতা বঙ্গবন্ধু সময়ের রেশনী প্রথা পুনরায় চালু করার বিষয়ে সরকারের চিন্তাভাবনার ভিতরে রয়েছে বলে অবহিত করেন , উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সভাপতি বাংলাদেশ ১৬-২০ গ্রেট সরকারি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, মোঃ রুহুল আমিন মহাসচিব বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, মোঃ হেলাল উদ্দিন অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, মোঃ আবু সায়েম সাধারণ সম্পাদক বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি, মোঃ আবদুর রহিম হাওলাদার রানা সাধারণ সম্পাদক বাংলাদেশে গাড়ি চালক সমিতি, মোঃ মঈনুল ইসলাম সহ-সভাপতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ, মোঃ হেলাল উদ্দিন কার্যকারী সভাপতি বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, মোঃ আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ১৬-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ আলোচনায় উপস্থিত ছিলেন।