বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর প্রতি শেষ শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ।
১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নির্মল রঞ্জন গুহ’র শবযাত্রা শুরু হয়। সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনার রাখা হয়। মানবতার ফেরিওয়াল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর প্রতি শেষ শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক এস বিজয়, সাংগঠনিক সম্পাদক সরকার আলম, প্রচারও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক বিপুল, ও অর্থ সম্পাদক রাজিয়া বেগম সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।