শেখ হাসিনা’র কারাবন্দী দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে আলোচনা সভা

 বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শনিবার (১৬ জুলাই)। সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে। তাকে প্রায় ১১ মাস রাখা হয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে।

দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

তারি ধারাবাহিকতায় আজকের এই দিনটিকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন কারাবন্দি দিবস হিসেবে পালন করে আসছে

শনিবার রাজধানীর তোপখানা রোডে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুপ কুমার বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, এস বিজয়, মাসুদ রানা, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, সহ অর্থ সম্পাদ রাজিয়া বেগম, সাংস্কৃতিক সম্পাদক লাভলী শেখ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *