গাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরের আলোচিত চলন্ত গাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করা ওই ব্যক্তির নাম রাজা মিয়া। তার বাড়ি জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঢাকা-টাঙ্গাইল সড়কে চলাচলকারী ঝটিকা পরিবহনের বাসের চালক তিনি।
এসব তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। বৃহস্পতিবার ভোররাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসপি আরও জানান, মধুপুরের ঘটনায় অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা হয়।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসে মঙ্গলবার গভীর রাতে বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এ সময় ২৪ থেকে ২৫ জন যাত্রী ছিলেন তাতে।
যাত্রীদের বরাতে মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবারের জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহন করা ১০ থেকে ১২ জন তরুণ ওঠেন।
‘বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই তরুণরা অস্ত্রের মুখে একে একে সব যাত্রীদের বেঁধে ফেলে। কয়েক মিনিটের মধ্যে সবার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও গয়না লুট করে নেয়। এরপর এক নারী যাত্রীকে ধর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *