১৫ ই আগস্টের সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা … মোঃ সরোয়ার হোসেন

১৫ ই আগস্ট ইতিহাসের জঘন্যতম নিঃশর্ত হত্যাকাণ্ডের কাল রাতে নিহত সকল শহীদদের প্রতি রইল শ্রদ্ধা জানিয়েছেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক….. মোঃ সরোয়ার হোসেন

১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক।

অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও খুনিদের কাছে জানতে চেয়েছিলেন ‘তোরা কী চাস? আমাকে কোথায় নিয়ে যাবি?’ বঙ্গবন্ধুকে দেখেও হাত কাঁপেনি খুনিদের। গুলি চালিয়েছে খুনে চাহনীতে।

সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে।

১৫ ই আগস্ট এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি

মোঃ সরোয়ার হোসেন

সাধারণ সম্পাদক ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ রমনা ঢাকা মহানগর দক্ষিণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *