জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোরআন খতম ও দোয়া মাহফিল

 জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের  আলোচনা সভা কোরআন খতম ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে।

প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর নজরুল ইসলাম, রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি জাহিদ চৌধুরী পপন,সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সভা পরিচালনা করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন,  বক্তব্য রাখেন থানা ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনা সভা অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *