জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন ও আলোচনা সভা

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ৬ অরফানেজ রোড বকশিবাজার সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অসহায় দারিদ্র দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসা সাহায্য, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য ও পুনর্বাসন সহ পাঁচশত দৃষ্টি প্রতিবন্ধীদের কে নগদ অর্থ বিতরণ করা হয়।

উদ্বোধন কালে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নির্বাহী সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ- পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
স্বাগত বক্তব্য কালে সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার তার বক্তব্যে সংস্থার বিভিন্ন মুখী উন্নয়নসহ ২০২১-২০২২ সালের সংস্থার আয় ব্যয়ের হিসাব এবং ২০১১-২০১৫ আর্থিক সালে সংস্থার বাজেট ও পরিকল্পনা সভায় পেশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে কয়েকটি দাবি পেশ করেন।

দাবি গুলো হল

সংস্থার প্রধান কার্যালয় ৬- অরফানেজ রোড, বকশীবাজার, এর বাড়িটি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূলে বরাদ্দ প্রদা করা। যোগ্যতার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এর ব্যবস্থা করা। তা প্রতিবন্ধীর ভিক্ষাবৃদ্ধি দূরীকরণের জন্য তাকে তার পরিবারের যে কোন এক জনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করা। দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি আধাসরকারী স্বয়ও শাসিত ও ব্যক্তিগত হসপিটাল বা ক্লিনিকে বিনা মূলে চিকিৎসা গ্রহণ করতে পারে তাহার ব্যবস্থা করা। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ঘর সমূহ অগ্রাধিকার ভিত্তিতে দৃষ্টি প্রতিবর্ষীদের মাঝে বরাদ্দ প্রধান করা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ নরুল আলম সিদ্দিক। আরো বক্তব্য রাখেন মুকলেচুর রহমান (সিনিয়র ভাইস চেয়ারম্যান), মাধব চন্দ্র সরকার (ভাইস চেয়ারম্যান), এস এম ইউনুসুর রহমান (যুগ্ম মহাসচিব), মনিরুল ইসলাম (সহকারী মহাসচিব), আবু আলেম মাতবর (সাংগঠনিক সচিব) সহ সংস্থার নের্তৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *