২০ নং ওয়ার্ড শিশু পার্ক আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী মোঃ ফজল আলী খাঁ’র জীবন জীবিকা চলছে গ্যাস বেলুন বিক্রি করে
মোঃ ফজল আলী খাঁ ১৯৯১ সালে সাবেক রমনা থানা বর্তমান শাহবাগ থানা সাবেক ৫৬ নং ওয়ার্ড বর্তমান ২০ নং ওয়ার্ড শিশু পার্ক ইউনিট আওয়ামী লীগের সাথে সাবেক মেয়র মরহুম মোহাম্মদ হানিফ, মরহুম চান মিয়া ও আবুল কালাম আজাদের হাত ধরে রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ করে আসছি জামাত-বিএনপির আমলে তিনবার কারা নির্যাতিত হই , তখনকার কেস পার্টনার শাহবাগের আজিজ ভাই, কুদ্দুস ভাই , বর্তমান ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, দীর্ঘ ৩২ বছর রাজনীতি করার পরও ভাগ্য পরিবর্তন হয়নি মোঃ ফজল আলী খান দীর্ঘ রাজনীতির জীবনে ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণে মনের ক্ষোভ নিয়ে তিনি বলেন বর্তমানে ৫ বছর ৭ বছর রাজনীতি করে তারা এই শহরে বাড়ি গাড়ির মালিক হয়েছেন কিন্তু আমার রাজনীতির বয়স ৩২ বছর যাবত জেল জুলুম হোলিয়া অত্যাচার নির্যাতন সহ্য করে সক্রিয়ভাবে সাবেক মেয়র মরহুম মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আসাদুজ্জামান নূর ,মরহুম চান মিয়া, বর্তমান মহানগর আওয়ামী লীগের আবুল কালাম আজাদ,২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রেজা, মরহুম রাজু আহমেদ, বর্তমান বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনু, তাদের সাথে থেকে রাজনীতি করে আসাছি আওয়ামী লীগ থেকে কোন মূল্যায়ন করা হয়নি,
বর্তমানে কিছু হাইব্রিড আওয়ামী লীগ নেতাকর্মীদের কারণে কোণঠাসা হয়ে জীবন যাপন করে আসছি, বাপের আধিপত্য ব্যবসা গ্যাস বেলুন বিক্রি করে কোন রকম জীবন যাপন করে আসছি মানুষ রাজনীতি করলে রাতারাতি বাড়ি গাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয় কিন্তু আমাদের ভাগ্য আমাদের কিছু লোকের কারণে আজও পরিবর্তন করতে পারিনি বলে খোব প্রকাশ করেন। যারা আমার পিছনে রাজনীতি করতেন তাদের অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে তাদের কোনদিন জেল জুলুম হুলিয়া কারা নির্যাতন হতে হয়নি ভবিষ্যতে যদি আওয়ামী লীগের দুঃসময় আসে তাদের কখনোই মাঠে পাওয়া যাবে না। বলে জানান সাবেক কার্যকরী সদস্য ও বর্তমান শিশু পার্ক ইউনিট আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ ফজর আলী খাঁ ,
ডিজিটাল বাংলার উন্নয়নের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ আপনি মমতাময়ী মা আপনার প্রশাসনের এসবি গোয়েন্দা এনএসআই দিয়ে তদন্তের মাধ্যমে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ চাই , দুঃসময়ের আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন করা হোক।