বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সভা ও দোয়া মাহফিল

আমাদের অর্জন.কম।

সোমবার  রাজধানীর পুরানা পল্টন  পুষ্পদাম রেস্টুরেন্টে “বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন”এর প্রতিনিধি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় বিভিন্ন জেলা কমিটির প্রতিনিধিসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি  ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষীপুর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি  মোঃ লুৎফর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি  মোঃ হেদায়েত হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন জেলা, মহানগর কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বক্তারা কর্মচারীদের আর্থিক দৈন্যতার চিত্র তুলে ধরে অবিলম্বে বেতন বৃদ্ধির আহবান রাখেন। প্রধান অতিথি জনাব শাজাহান খান এমপি তার বক্তব্যে নিম্ন বেতনভূক্ত কর্মচারীদের আর্থিক সমস্যার বিষয়টি অনুধাবন করেন এবং  প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার আশ্বাস দেন। বিশেষ অতিথিও প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত পোষণ করেন এবং  প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান খান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ভূঁঞা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

আরোও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতিদ্বয় মোঃ আব্দুল হাই মোল্যা ও শরীফ আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, মোঃ মহসিন ভূঁইয়া, মোঃ নজির আহমেদ ভূঁইয়া, মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, মহানগর কমিটির কার্যকরী সভাপতি জনাব মোঃ ফরিদুর রহমান মহানগর কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব বি এম রবিউল ইসলাম, কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. এ বাতেন, সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ রায়হান উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা ও সহ-প্রচার সম্পাদক মোঃ রাহিদুল ইসলামসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *