ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব শাহজাহান ওমর

আমাদের অর্জন 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, উল্টো দুর্ব্যবহার করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টার পরে নির্বাচন ভবনে যান শাহজাহান ওমর। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দফতরে ছিলেন তিনি।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’

এসময় কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে তিনি রেগে যান। সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর

এদিকে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি শাহজাহান ওমরকে শোকজ করেছে। শোকজ নোটিশে তাকে নির্বাচনী এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বিএনপির ভাইস চেয়ারম্যান (বহিষ্কৃত) ব্যারিস্টার শাহজাহান ওমর। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *