ভালবাসা দিবসে নার্গিস আলমগীরের কথা ও সুরে নতুন গান ‘একটি ডালে দুটি ফুল’

বিনোদন ডেস্ক:
ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হলো জনপ্রিয় গীতিকার নার্গিস আলমগীরের কথা ও সুরে নতুন গান ‘একটি ডালে দুটি ফুল’। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী হাসনা জান্নাত মিকাত। গানটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। গানটির মিউজিক ভিডিও গীতিকার নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official Youtube চ্যানেলে প্রকাশিত হয়েছে। ‘একটি ডালে দুটি ফুল’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাখাওয়াত মিঠু, চিত্র গ্রহনে ছিলেন সঞ্জয় দেব ও ভিডিও সম্পাদনায় নীল কাব্য। গানটির ভিডিওতে কন্ঠশিল্পী হাসনা জান্নাত মিকাত নিজেই ছিলেন। গীতিকার নার্গিস আলমগীর স্বদেশ নিউজ২৪কে জানান- বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ‘একটি ডালে দুটি ফুল’ গানটি আমার অফিসিয়িাল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। গানটি আমার সুর করা চমৎকারভাবে গেয়েছেন আমার ভালবাসার মানুষ কন্ঠশিল্পী হাসনা জান্নাত। সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ দারুন সংগীত করেছেন। আশা করি গান প্রেমিদের কাছে গানটি ভাল লাগবে। শীঘ্রই আরো কিছু গান নতুন মৌলিক গান নার্গিস আলমগীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন আগামিতে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *