আমাদের অর্জন.কম
আটাব নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ প্যানেলে নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হলি মক্কা ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপাইটার গাজী আব্দুস সালাম
ট্রাভেলস ব্যবসায়ীদের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে সারা দেশে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়।
নির্বাচনে সর্বোচ্চ ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আফসিয়া জান্নাত সালেহ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১৪ ভোট পান আবদুস সালাম আরেফ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৫৮৯ ভোট এবং আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান পেয়েছেন ৩৯০ ভোট। আরেফ-আফসিয়ার গণতান্ত্রিক ফ্রন্ট থেকে কার্যনির্বাহী কমিটিতে ঢাকার হয়ে নির্বাচনে জয়ী হন মোস্তাফিজুর রহমান হিরু, মোহাম্মদ তোয়াহা চৌধুরী, লায়ন মো. শফিক উল্লাহ নান্টু, দিদারুল হক, মো. মনসুর আলম পারভেজ, সবুজ মুন্সি, আতিকুর রহমান, মো. শাহীন উজ জামান, মো. ফজলুল হক, আবুল কালাম আজাদ, কালাম সিকদার, মো. ইফতাখার আলম ভূঁইয়া, এসএম বিল্লাল হোসেন সুমন, এটিএম খোরশেদ আলম ও এএমএম কামাল উদ্দিন।
এবারে ঢাকা আঞ্চলিক থেকে সকল প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী প্রার্থীগন হলেন মো: জাহাংগীর আলম, মো: গোলাম আজম সৈকত ,মো: ফরিদ উদ্দিন ,মো: আমির হোসেন ,মো: সোলায়মান, আশরাফ উদ্দিন, মো: মাহমুদুল আলম সিদ্দিকী , মো: খোকন, শাহীন মিয়া, বোরহান উদ্দিন , সাকিল ইসলাম ,মো: মোস্তাফিজুর রহমান মাসুম, মিজানুর রহমান , একেএম মঈনুল হক ও মাহফুজুর রহমান।
