পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) সদস্য , বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, মোঃ মোস্তফা কামাল জাহিদ — ঈদ মোবারক ঈদ মোবারক।
পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের পর আমাদের মাঝে এসেছে কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি, আর তা হল রোজার ঈদ। ২০২৪ সালের রমজানের বা রোজার ঈদ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে যেমন সৌদি আরবে বাংলাদেশের ১ দিন আগে এবং পরেরদিন অনেক দেশে পালিত হবে। মুসলিমদের ১ম সর্বোচ্চ ধর্মীয় উৎসব হল রোজার ঈদ বা ঈদুল ফিতর। যার কারণে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় পালন করে থাকে।
পবিত্র ঈদ-উল-ফিতর সারা বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি বিশেষ দিন। এই দিন আনন্দ ও একতার। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। এদিন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে জমিয়ে চলে খাওয়া-দাওয়া। নতুন জামাকাপড় পরে মিষ্টি এবং উপহার বিনিময় করা হয়। বন্ধুবান্ধব, পরিবার এবং গরিব-দুঃখীদের খাবার বিতরণ করে থাকেন মুসলিমরা ঈদগাহ মাঠে নামাজ শেষে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় নাস্তা সেমাই মিষ্টি মুখের মধ্য দিয়েই ঈদ-উল-ফিতর উদযাপন করা হয় এসময় তিনি বলেন সারা বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশে এবং বিদেশে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।