ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমাদের অর্জন.কম 

ঢাকায় ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র ঈদ পুনর্মিলনী ২৮ জুন ( শুক্রবার) রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঝালকাঠি সাংবাদিক সমিতির উপদেষ্টা কায়কোবাদমিলন, ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন খান, সংগঠনের সাবেক সভাপতি

রেজাউল করিম বাবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বর্তমান যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন

ইমন, ঝালকাঠি সাংবাদিক সমিতি, ঢাকার সহ সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শামিম হাওলাদার, কোষাধ্যক্ষ রমজান আলী, দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ

সাদি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন,

কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল জাহিদ ও আসাদ আল মাহমুদ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ঝালকাঠি জেলার ইতিহাস ঐতিহ্য এবং সম্ভাবনাকে জাতির কাছে তুলে ধরার আহবান জানিয়ে নেতারা বলেন, আমাদের চার উপজেলায় অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পাশাপাশি ঝালকাঠির

উন্নয়নে অবদান রখতে সবাই বদ্ধপরিকর।

সাংবাদিক নেতারা বলেন, আমরা আগামীতে যাতে ঝালকাঠির সকলের পাশে থাকতে পারি সেই চেষ্টা করবো। সর্বক্ষেত্রে ঝালকাঠির সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থেকে ঝালকাঠির উন্নয়নে অবদান রাখতে চাই।

আলোচনা সভা শেষে আয়োজিত শেষে নৈশ ভোজে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *