সোনারগাঁওয়ে জনি হত্যা : হাসিনা, ওবায়দুল, শামীম ওসমানসহ ১৮৭ জনের নামে মামলা

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে পরিবহন শ্রমিক জনি হত্যার দায়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিহত জনির বাবা ইয়াছিন সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামাল, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, আব্দুল্লাহ আল কায়সার নামও উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিয্গো করা হয়, সোনারগাঁও পৌরসভার বালুয়া দীঘির পাড় এলাকার বাসিন্দা ইয়াছিনের ছেলে জনি নাফ গাড়িতে হেলপারের কাজ করতেন। গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, ককটেল ও লাঠি-সোঠা নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় তারা ছাত্রজনতাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ও মারধর করে। বিকেল ৫টার দিকে জনি কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *