চুড়িহাট্টায় নিহত ২০ পরিবারকে অর্থ সহায়তা দিলেন হাজী সেলিম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের সামনে এই অর্থ সহায়তা দেয়া হয়।

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা আয়োজিত এই অর্থপ্রদান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল, আহমেদ বাওয়ানী স্কুলের সভাপতি সোলায়মান সেলিম, চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সভাপতি নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *