নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের না

 

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, কমিশন সংস্কারের কাজ তো এই সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ প্রণয়ন করব। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *