আমাদের অর্জন.কম
ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কর্মজীবী দলের ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান নয়ন সহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তর আহবায়ক মোহাম্মদ আব্বাস আলী আহ্বায়ক, মোকছেদুর রহমান মুকুলকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মীদেরকে নিয়েই পূর্ণাঙ্গ কমিটি করারও আহবান জানান তিনি আরো বলেন যাহাতে কোন অনুপ্রবেশকারী সংগঠনে জায়গা না পায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান যে কমিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলে একমাত্র তাদেরই স্থান হবে ।