দুর্নীতির মামলায় ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র গ্রেপ্তার

 

ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দুর্নীতির এক মামলায় তাকে গ্রেপ্তার করেন।

বুধবার (১৬ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *