আমাদের অর্জন.কম
বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভা।
শনিবার ৯ নভেম্বর ২০২৪ রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঝালকাঠি জেলা ফোরাম আয়োজিত আলোচনা সভায় মোঃ ওহিদুর ইসলাম বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু , ঝালকাঠি জেলা বিএনপি’র নেতৃবৃন্দরা বলেন ঝালকাঠিতে একতন্ত্র তৈরি হয়েছে যারা কখনো জাতীয়তাবাদের নাম শুনতে পারে নাই তারাই আজকে ঝালকাঠিতে নেতৃত্ব দিচ্ছে
৫ আগস্ট এর পরে শত শত নেতাকর্মী বিএনপি তৈরি হয়েছে তারা আগে কখনো জাতীয়তাবাদের নামও শুনতে পারত না বলে অভিযোগ করেন এবং ঝালকাঠি জেলায় চারটি থানায় পুরনো যত বিএনপি নেতাকর্মী আছে তাদেরকে বাদ দিয়ে হচ্ছে নতুন কমিটি আর সেই কমিটিতে স্থান পাচ্ছে যারা কখনো বিএনপি করেনি তারা অন্য দল থেকে এসেছে এক নেতা অভিযোগ করেন ঝালকাঠিতে একপন্থী চলছে। দুর্দিনে যারা হামলা মামলা শিকার হয়েছেন জেল খেটেছেন দীর্ঘ ১০ – ১৪ বছর বাড়িতে ঘুমাতে পারেননি তাদেরকে বাদ দিয়েই হাইব্রিড নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠি জেলা বিএনপি উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হচ্ছে, যারা এই কমিটিতে আসছে তারা আওয়ামী লীগের লোক বর্তমানে যে সদস্য সচিব রয়েছেন বিভিন্ন অর্থের বিনিময়ে মামলার জালে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। মামলা থেকে এড়ানোর জন্যই তারা বিএনপিতে আসছে এবং তাদেরকে নিয়েই ঝালকাঠি জেলার রাজনীতি চলছে এ বিষয়ে বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নুর দৃষ্টি আকর্ষণ করেন যত দ্রুত সম্ভব ঝালকাঠি জেলা বিএনপিকে বাঁচানোর জন্য বিএনপির হাইকমান্ডে জানানোর অনুরোধ জানান। এবং আওয়ামী লীগের কাছে বিপুল অর্থ রয়েছে যার বিনিময়ে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে জায়গা করে নিচ্ছে বলে অভিযোগ করেন । এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রফিক হাওলাদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঝালকাঠি জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সহ ঝালকাঠি জেলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।