ইব্রাহিম খালেদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় ওবায়দুল কাদের মরহুম খোন্দকার ইব্রাহিম খালেদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *