বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন
মঙ্গলবার ২৮শে জানুয়ারি ২০২৫ রাজধানীর বঙ্গ এনএক্সকো মার্কেটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সহ-সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মজু, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুল বাসেত বলেন রাজনৈতিক জীবনে তিলে তিলে ইউনিট রাজনীতি থেকে শুরু করে থানা পর্যায়ে দীর্ঘ সময় পার করে এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তার রাজনৈতিক জীবনে কর্মকাণ্ডের সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনোনীত করায় আবুল বাসেত মাস্টারকে ফুল দিয়ে বিএনপি’র সহযোগী সংগঠনসহ শুভেচ্ছা জানাচ্ছেন। শাহবাগ থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মোহাম্মদ নান্নু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।