আমাদের অর্জন.কম
সার্ভিকাল ক্যান্সার বা জরায়ু মুখ ক্যান্সার নারীদের জন্য একটি ভয়াবহ ব্যাধি। জানুয়ারি হলো সার্ভিকাল ক্যান্সার সচেতনতা মাস। এর প্রধান লক্ষ্য প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্দ্যেশকে সামনে রেখে ইনার হুইল সারা মাস জুড়ে বিভিন্ন কার্যক্রম করে আসচ্ছে।
৩১ জানুয়ারী ২০২৫খ্রি. শুক্রবার, সময় বিকাল ৩.৩০ স্থান: ঢাকা মেট্রোপলিটান হসপিটাল, মহাখালি ঢাকা। ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ এর উদ্যোগে সচেতনতা মূলক সেমিনার করা হয়েছে।
সচেতনতা মূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ এর চেয়ারম্যান ফারহানা কাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২২-২০২৩ সনের
National Representative
IW Bangladesh মহোসেনা রেজা।
তাহিয়া খলিল
National Representative IW Bangladesh (2024-2025) । কি নোট উপস্থাপন করেন- ডাক্তার মোমেনা খাতুন রোজী DR. MOMENA KHATUN (ROSY)
CONSULTANT
Medical College for Women and Hospital এবং ডাক্তার তৌহিদা আক্তার
Assistant Registrar
National Institute of cancer research and hospital।
সেমিনারে বক্ততারা বলেন সার্ভিকাল ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা নারীদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। জানুয়ারি মাস সার্ভিকাল দিবস সচেতন মাস। এই মাস উপলক্ষে আমাদের ইনার হুইল বন্ধুরা বিভিন্ন ক্লাব প্রেসিডেন্টরা বিভিন্ন আয়োজন করেছেন। এর মধ্যে সচেতনতা মূলক সেমিনার টিকা প্রধান কর্মসূচি উল্লেখযোগ্য ছিল। সার্ভিকাল ক্যান্সার সচেতনতা মূলক এই ধরনের সেমিনারগুলোতে সাধারণত সার্ভিকাল ক্যান্সারের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয়। ডাক্তারদের আলোচনা থেকে আমি জানতে পেরেছি।
* সার্ভিকাল ক্যান্সার কি এবং কেন হয়:
* লক্ষণ ও উপসর্গ: * প্রতিরোধ ও চিকিৎসা:
এই সেমিনারগুলো নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করে।
ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ সার্ভিকাল ক্যানসার নিয়ে সুন্দর একটি আয়োজন করছে এই সময় ইনার হুইল বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্টসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।