রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে কাঠালিয়া জনগণের মাঝে লিফলেট বিতরণ

বিশেষ প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতারা ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। ১১ ফেব্রুয়ারি ২০২৫  মঙ্গলবার সকালে কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, গোলাম আযম সৈকত ,কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, ডক্টর জাকারিয়া লিংকন,  ও মো. রফিক হাওলাদার উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার সর্বস্তরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন।

এ সময় তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *