আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ২০ মার্চ ২০২৫ জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন গত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশের যত খেলার মাঠগুলো ছিল সব কিছু এরা দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান করেছে খেলাধুলার চর্চা নাই বললেই চলে আমরা এই সংগঠন থেকে সারা বাংলাদেশে খেলাধুলা চালু করব একমাত্র খেলাধুলাই পারে সকল প্রকার মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে ঢাকা দক্ষিণের প্রতিটি এলাকায় হবে একটি ক্রীড়াঙ্গন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এ কে এম শহিদুল ইসলাম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।