সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ বন্ধু সমাজের বন্ধুগণ
১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়াম হলে বাংলাদেশ
বন্ধুর সমাজের উদ্যোগে আসন্ন এয়োদর্শ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ উদযাপন পূর্বক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ নতুন বাংলাদেশ সরকার প্রাপ্তির প্রত্যাশা ও দেশবাসীর
মাঝে বাংলাদেশ বন্ধু সমাজের সকল পক্ষের সেতুবন্ধন জাতীয় সামাজিক সংগঠন হিসেবে ৬৪ জেলার ভিন্ন ভিন্ন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এসব কথা বলেন,
বাংলাদেশ বন্ধুর সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি এফ আহামেদ খান রাজিব তিনি আরো বলেন মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রতি পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন
হিংসা-বিদ্বেষ অহংকার পরিত্যাগ করে বন্ধুত্ব সোহার্দের মিশ্রণে সম্প্রতি বন্ধুত্বের দেশ প্রতিষ্ঠিত হবে পক্ষ-বিপক্ষের মতপার্থক্যের বিরোধ মীমাংসায় পরস্পরের মাঝে সম্পর্ক উন্নয়নে ভালো কাজে উৎসাহিত
করে মন্দ কাজে নিষেধ করে সুপথে আহ্বানের সকল পক্ষের সেতুবন্ধনে দেশব্যাপী জেলা উপজেলা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডে জাতীয় সামাজিক সংগঠন বাংলাদেশ বন্ধু সমাজের ৩১
সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে জাতির উন্নয়নের সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজন পরিবেশ যদি শান্তি ময় হয় তাহলে সকল কাজ যথাযথ হয় এসময় বাংলাদেশ বন্ধু সমাজের বিভিন্ন
জেলা সেতুবন্ধনের মধ্য মনি সভাপতি নাম ঘোষণা করা হয় তার মধ্যে রয়েছে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, ঢাকা, রাজশাহী তিনি বলেন ধারাবাহিকভাবে প্রতিটি জেলার কমিটি ঘোষণা করা হবে
বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষ থেকে দেশের বিপথগামী মানুষকে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে সুপথে আহ্বান জানান|