পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া সমিতি বরিশাল, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ১৮৬ জন রোগী সেবা গ্রহণ করেন এর মধ্যে ১৫২ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বাকী ৩৪ জন কে চোখের সানি
৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার কাঠালিয়া সমিতি বরিশাল এর উদ্যোগে পশ্চিম ছিটকী বালিকা বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু ক্যাম্প সফল ভাবে অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ১৮৬ জন রোগী সেবা গ্রহণ করেন এর মধ্যে ১৫২ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বাকী ৩৪ জন কে চোখের সানি অপারেশনের জন্য বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল নিয়ে আশা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সভাপতি, কাঠালিয়া সমিতি বরিশাল, অধ্যাপক এটিএম মজিবুল হক,
সহসভাপতি কাঠালিয়া সমিতি বরিশাল, মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া সমিতি বরিশাল, সমাজ সেবক সাবেক ছাত্রনেতা বিএম কলেজ ছাত্রদল মোঃ মানিক হাওলাদার, সদস্য কাঠালিয়া সমিতি বরিশাল, প্রধান শিক্ষক পশ্চিম ছিটকী বালিকা বিদ্যালয়, মোঃ মাইনউদ্দনী নিউটন প্রধান শিক্ষক, পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঈনুল হক সোহাগ সদস্য, কাঠালিয়া সমিতি বরিশাল, প্রভাষক আবদুল্লাহ আল মামুন বড়ইয়া ডিগ্রি কলেজ, জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।
গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।