রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন
আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের উদ্যোগে যাত্রাবাড়ী মাছের বাজার ও আশেপাশের এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সভাপতি পদ প্রত্যাশী মোঃ কবির উদ্দিন মাস্টার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী সৈয়দা সালমা সুলতানা ও কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম মাঝি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি মামুনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক লাবু খান। আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম জাহান, হাবিবুর রহমান আল আমিন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।