আমাদের অর্জন: কিশোরগঞ্জ সংবাদদাতা
আহছানউল্লাহ
কিশোরগঞ্জ ২ আসনের ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ নং চরফরাদি ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় তালতলা বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী এ্যাড, জালাউদ্দিন ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নূর আলম, সাফি, সৈয়দ, শাহি,তাপস,মানিক,মমতাজ,শামীম আহমেদ, রমজান,রায়হান,জালাল,ফরহাদ ইউনিয়ন যুবদল নেতা আলম।
এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম মিয়া ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে লিফলেট বিতরণ সহ সকল শ্রেণীর সকল পেশাজীবি জনগণের নিকট গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করার জন্য সকলের প্রতি আহবান করেন ও উপস্থিতি সকল নেতৃবৃন্দের পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা কামনা করেন।