স্টাফ রিপোর্টার-জহিরুল ইসলাম:
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ সরদার এর উদ্যেগে গত ১০ মার্চ বুধবার ঢাকায় সবুজবাগের ৯৭/এ পূর্ব বাসাবোতে সকল আধুনিক সুযোগ সুবিধায় মনোরম পরিবেশে একটি বিয়ে বাড়ি রেষ্টুরেন্ট এবং পার্টি সেন্টার এর শুভ উদ্ভোদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর হোসেন সরকার, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এস.এম.সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আব্দুল কুদ্দুস মোল্লা, নড়িয়া উপজেলা এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিয়ে বাড়ি রেষ্টুরেন্ট এবং পার্টি সেন্টারের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ , অপরূপ আর আধুনিকতার ছোয়ায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে আরোও বেশ কিছু রেষ্টুরেন্ট এবং পার্টি সেন্টার করার আশা ব্যাক্ত করেন। উপস্থিত নড়িয়া উপজেলা ও বাসাবো এলাকাবাসি তার এ সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানায়।