আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসনের ধানের শীষ প্রার্থীর পক্ষে ১নং ওয়ার্ড বিএনপি ও ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির মত বিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ নং চরফরাদি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ পদপ্রার্থী এ্যাড জালালউদ্দিন ভাইয়ের নির্বাচনি প্রচারণা মত বিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক সভাপতি চরফরাদি ইউনিয়ন ছাত্রদল, সাবেক চরফরাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বোরহানউদ্দিন, এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নূর আলম,১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোনায়েম, উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ, উপজেলা যুবদল নেতা শামীম আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা শাহআলম,মমতাজ মিয়া,ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ মিয়া,মুর্শিদ মিয়া এছাড়াও উক্ত নির্বাচন পরিচালনা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল মিয়া।এসময় ধানের শীষ প্রার্থীর পক্ষে ১নং ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বোরহানউদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের উপস্থিতিতে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ পদপ্রার্থী এ্যাড জালালউদ্দিন কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করেন।এবং সকল নেতৃবৃন্দের প্রতি সার্বিকভাবে দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।