নিমিষেই ঝরে গেল দশম শ্রেণীর ছাত্র মোঃ নাসির এর প্রাণ।

আমাদের অর্জন ..কিশোরগঞ্জ প্রতিনিধি

নিমিষেই ঝরে গেল চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ নাসির এর প্রাণ

চরটেরটেকিয়া নিবাসী তালতলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন পুত্র চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ নাসির ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকায় বাইক চালিয়ে ওভারটেকিং এর সময় বাইক ও অটোরিকশা সংঘর্ষে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
স্থানীয় লোকজন দ্রুত পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
স্কুল ছাত্র নাসির এর মৃত্যু সংবাদ পেয়ে সহপাঠী স্কুল ছাত্র বন্ধুগণ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পাড়া প্রতিবেশী ছুটে আসেন নাসির এর বাড়িতে।
নাসির এর বাবা মা কান্না জর্জরিত হয়ে মুর্ছা যান নাসির এর মা বলছেন নাসির মায়ের সাথে কথা না বলে বাইক নিয়ে বেড়িয়েছে। বাড়িতে বইছে শোকের মাতম।
আল্লাহ তায়ালা নাসির এর পরিবারের সকলকেই শোক বইবার শক্তি দান করুক আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *