নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন ….. নুরজাহান বেগম

আমাদের অর্জন.কম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিষয়ে চলছে আলোচনা। নারী আসনে মনোনয়ন পেতে দলটিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনে আলোচনায় রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নুরজাহান বেগম।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এখন হিসাব নিকাশ চলছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে কারা থাকবেন । সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি কাজেই মূল আলোচনায় আছে বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের । রাজনৈতিক সংগ্রাম, এবং যোগ্যতার ভিত্তিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য আসনের জন্য যারা এগিয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী পদে ইতিপূর্বে দায়িত্ব পালন করছি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারের এরশাদের শাসনামলে দলের আদেশ নির্দেশ মোতাবেক প্রতিটি আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলনের কর্মসূচি অংশগ্রহণ করা অবস্থায় আমি পুলিশের রাবার বুলেট  শিকার হয় আমি আহত থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া আমার বর্তমান বাসস্থান ৩০ নং বনগ্রাম ওয়ারীতে আমাকে দেখতে এসেছিলেন সুস্থ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে  থেকে উক্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে পুনরায় অংশগ্রহণ করেছি আমি অবিভক্ত ঢাকা জাতীয়তাবাদী দল বিএনপি’র মহানগর কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছি স্বৈরাচার বিতাড়িত পলাতক হাসিনার শাসন আমলে জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে থাকা অবস্থায় পুলিশ আমাকে একাধিকবার গ্রেফতার করেছে এবং আদালত হইতে জামিনে মুক্তি পায় আন্দোলনে অংশগ্রহণ করার কারণে কথিত গায়েবী একাধিক মামলার আমার নামে দেওয়া হয় কিন্তু তারপরও স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের জেল জুলুম অত্যাচার কোন কিছুতেই আপোষ করিনি সে ক্ষেত্রে আমি মনে করি দল আমাকে সঠিক মূল্যায়ন করবে । দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকবার পুলিশের কাছে আটক হন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহনের সময় বিরোধী মত কর্তৃক লাঞ্ছিত ও নির্যাতবের শিকার হন । সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা তাঁকে অতান্ত স্নেহ করতেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে যখন আলিয়া মাদ্রাসা অস্থায়ী করে হাজির করা হতো আমি তখন প্রতিনিয়ত উপস্থিত থেকে ঢাকার বকশিবাজার মোড় হাই হাইকোর্ট এলাকায় ফ্যাসিস্ট সরকারের পুলিশের দ্বারা বারবার হয়রানির শিকার হতে হয়েছে। নুরজাহান বেগম একাধিক সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করলে তিনি অন্তত যোগ্য প্রার্থী সংরক্ষিত নারী সংসদ সদস্য পদের জন্য । বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক বিচক্ষণতার সাথে তার টিম গঠন করছেন তাতে নুরজাহান বেগমের নাম উঠে আসবে মনে করেন।

নুরজাহান বেগম আরো বলেন, ‘আমাদের প্রতিটি আন্দোলনের সময়কাল এবং একাধারে রাজপথে থাকার, সর্বশেষ নির্বাচন নিয়ে কাজ করাসহ সবকিছুর সুবিবেচনা প্রত্যাশা করি। আর আমাদের প্রত্যাশা, একমাত্র দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি’র হাই কমান্ড আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *