ঝালকাঠি সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সম্পাদক শহিদুল, সাংগঠনিক জাহিদ

 

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি হয়েছেন  দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তা পত্রিকার চীফ ফটো সাংবাদিক মো: মোস্তফা কামাল জাহিদ। 
বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের পরে সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্ট-এ জমকালো অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক  কমিটি গঠন করা হয়।
এতে নির্বাচন কমিশনার ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন, এবং ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন।
এছাড়া কমিটিতে সহসভাপতি হয়েছেন ,সাবেক  দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টর হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহফুজ সাদি, , সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তা পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মো: মোস্তফা কামাল জাহিদ, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব।
 দপ্তর সম্পাদক দৈনিক এ দিনের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রাইজিং বিডি কম কমের রিপোর্টার আসাদ আল মাহমদ।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, জাকির হোসেন ইমন, মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান,মো: হুমায়ন কবির, কবি রুজ্জামান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *