কাপড় থেকে ঘামের দাগ দূর হবে নিমিষেই

 

অনেকে অল্প আবার অনেকেই অনেক বেশি ঘামেন। কিন্তু ঘামের পরিমাণ যতটুকুই হোক না কেন কাপড় ঠিকই নষ্ট হতে শুরু করে। পার্থক্য শুধু এটাই-যে কারও কম সময় লাগে কাপড় নষ্ট হতে আবার কারও অনেক বেশি। আর এ ঘামের দাগযুক্ত কাপড় ধুতে পোড়াতে হয় অনেক কাঠখড়। ঘামের কারণে কাপড় প্রতিনিয়ত হলুদ হয়ে রঙ নষ্ট হতে থাকে। অনেকেই নানা ধরনের নামিদামি ডিটারজেন্ট ব্যবহার করে থাকেন। আবার ডিটারজেন্টের পাশাপাশি অনেক ধরনের ডিওডোরেন্টও ব্যবহার করেন। কিন্তু ফলাফল আশানুরূপ হয় না।

 

ঘরোয়া কিছু টোটকা মানলেই এ সমস্যা সমাধান করা যায়। ঘামের দাগ কাপড় থেকে দূর করতে হলে ভিনেগার এবং লবণই যথেষ্ট। যে জায়গাগুলোতে ঘামের দাগ হয়েছে সে জায়গাগুলোতে ভিনেগার ঢালতে হবে। তার ওপরে মোটা দানাদার লবণ ঘষতে হবে। হালকা করে ঘষে কাপড় রোদে শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে নিতে হবে। এভাবে কাপড় থেকে নিমিষেই ঘাম থেকে তৈরি হওয়া দাগ দূর হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *