করোনা নিয়ে মোদির সতর্ক বার্তা

গত কয়েকদিন ধরেই ভারত জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণ ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৭ মার্চ)তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আলোচনায় বসেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তারপরই বলেন, এখনই করোনা নিয়ে সতর্ক না হলে, গোটা আবার করোনার সংক্রামণ নেড়ে গেলে তা ঠেকানো কঠিন হয়ে উঠবে। যদিও সেই আলোচনায় উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ভারত জুড়ে করোনার বর্তমান পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, যে সব দেশে করোনা থাবা বসিয়েছে, কোনও না কোনও সময়ে সেই সব দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এই জায়গা থেকেই বাড়ছে উদ্বেগ। কারণ ভারতের বেশ কিছু রাজ্যে গত কয়েকদিনে উল্লেখযোগ্য-ভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে এখনই সতর্ক হতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ করার, তা করতে হবে  গত কয়েক সপ্তাহে দেশটির ৭০টি জেলায় করোনার হার ১৫০ শতাংশেরও বেশি বেড়েছে। তাই এখনই সতর্ক না হলে গোটা দেশে ছড়িয়ে পড়বে করোনা। করোনা আক্রান্তদের চিহ্নিত করার জন্য আগে যে পরিমাণ টেস্ট হত, সেই হারও আগের তুলনায় অনেকটাই কমেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *