অপচয়-দুর্নীতি এই সরকারের অপর নাম : ডা. জাফরুল্লাহ
দুর্নীতি আর অপচয় এই সরকারের অপর নাম বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কার্যকলাপে তাদের (সরকারের) দুর্নীতি দৃশ্যমান।’ রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন আমাদের অধিকার। প্রতিটি জনগণের এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আজকেও…
