অজানা কথা গুলো প্রকাশ করলেন…….অাপন অপু

অনেক অনেক দুঃখের পর পোস্টটি দিলাম। যারা আমাকে ছোটবেলা থেকে দেখে আসছেন তারা আমার শরীর বা চেহারা সম্পর্কে জানেন। আমি কখনোই স্বাস্থ্যবান ছিলাম না। আমার গাল ভাঙা, চিকনা চাকনা, হাড্ডিসার দেহ। এটা আমার ছোটবেলা থেকেই। এখনকার চেয়ে আরো বেশিই চিকনা ছিলাম ছোটবেলায়।
কিন্তু আমাকে প্রায়ই একটা কথা শুনতে হয় আমি নেশা টেশা করি কিনা! গাঞ্জা খাই কিনা! আমি ধর্মকর্ম করিনা, ধর্মকর্ম করলে কসম করে বলতাম। তবে বুকে হাত রেখে বলছি। আমি কখনোই কোন নেশা করি না। গাঞ্জা খাই না!
আমি খাওয়ার মধ্যে সিগারেট খাই, যা আমার পরিবার থেকে শুরু করে যাদের সাথে চলি তারা সবাই জানেন। দুচার বছরে দুয়েকবার মদ্যপান করেছি কোন উৎসব আয়োজনে। এর বাইরে আমি কোন নেশা জাতীয় কোন কিছুই করি না।
কিন্তু আমাকে প্রায়ই শুনতে হয় নেশাপানি করি কিনা এমন কুৎসিত কথা। যা আসলে আমি কখনো গায়ে মাখি না৷ কিন্তু খুব খুব কাছের মানুষও যখন আমাকে এমন একটা ব্লেইম দেয়, তখন সত্যি কেমন লাগে সেটা আমি বোঝাতে পারব না।
ভাই, আমার চেহারা ভাই আমি নিজে বানাইনি। এটা প্রকৃতি গত। হয়তো সময়ের সাথে আমার স্বাস্থ্যও ঠিক হবে, গাল ভাঙাও হয়তো থাকবে না। হয়তো সময়ের সাথে (আগে) আমিই থাকবো না। কিন্তু এই দুঃখ আমাকে আর কত বয়ে বেড়াতে হবে! এটা যে কী পরিমান মানসিক যন্ত্রণা আমাকে দিয়ে যাচ্ছে, তা আমি কখনো বোঝাতে পারবো না৷ শুধু নিজেকে নিজের খুব ঘৃণা হয়, দুচোখ বেয়ে জল ঝরে।
সবার জন্য ভালোবাসা ……অাপন অপু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *