আমাদের অর্জন ১৩ জানুয়ারি ২০২২
নির্বাচনী প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভোটারদের কাছে উন্নয়নে নানা প্রতিশ্রুতি
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী । ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এ শিল্প নগরী এখন নির্বাচনী প্রচার-প্রচারণায় মুখর। ভোটাররাও গত ১৫ বছরের খতিয়ানের পাশাপাশি আমলে রাখছেন আগামী পাঁচ বছরের প্রতিশ্রুতিতে।
সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক থেকে নগরবাসী অনেকটা এগিয়ে রাখছেন ডা. সেলিনা হায়াৎ আইভীকে। বিজয়ী করার লক্ষ্যে ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদা বেগম,আইন বিষয়ক সম্পাদক জগলুল করিম, কার্য নির্বাহী সদস্য আইয়ুব আলী, মুজিবুর রহমান, ও সৈয়দা রোকসানা ইসলাম চামেলী,সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের।