আমাদের অর্জন ১৪ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ ।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার লক্ষ্যে ১৩ ই জানুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শিল্প নগরী এখন নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ সিটি কর্পোরেশন উন্নয়নমূলক কর্মকান্ডের দিক থেকে নগর বাসীকে অনেকটাই এগিয়ে রাখছেন ডা.সেলিনা হায়াত আইভী,তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকল ভোটারদের কাছে আহ্বান জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, মুজিবুর রহমান স্বপন, ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান, মাহবুবুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান দপ্তর সম্পাদক আজিজুল হক খান আজিজ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল,শ্রম সম্পাদক এ্যাড.মোঃ ইকবাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কোবাদ, আহমেদ জুয়েল, উপ দপ্তর রাহুল দাসসহ প্রমূখ নেতৃবৃন্দ।