সিসিটিভিতে দেখা গেল ওয়ার্নের সেই ভিলায় চার নারী

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এর পরই তাঁর মৃত্যু সংক্রান্ত একটি বড় তথ্য সকলের সামনে এসেছে। বলা হচ্ছে, শেন ওয়ার্নের মৃত্যুর আগে চারজন নারী তাঁর ভিলায় এসেছিলেন। যাদের ম্যাসাজ করার জন্য নাকি ওয়ার্ন বুক করে ছিলেন।

 

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, একজন নারীকে শেন ওয়ার্নের কাছে পা ম্যাসাজ করতে যেতে হয়েছিল, কিন্তু নারীটি যখন ঘরের দরজায় ধাক্কা দেয়, তখন কেউ দরজা খোলেনি। শেন ওয়ার্নের মৃতদেহ পাওয়া যাওয়ার কয়েক মিনিট আগে এই ঘটনা ঘটেছিল। এই চার নারীর মধ্যে একজন বলেছেন যে পাঁচটায় তার বুকিং ছিল, যেখানে তাকে ম্যাসাজ, ফুট ম্যাসাজ এবং নখের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল।

নারীদের একজন বলেছেন, শেন ওয়ার্নের ঘরের দরজা না খুললে তিনি তার বসকে মেসেজ করে জানান যে শেন ওয়ার্ন দরজা খুলছেন না। ম্যাসাজ করা নারীরা চলে যাওয়ার পর বন্ধুরা ঘরটি খুললে শেন ওয়ার্নকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। বন্ধুরা শেন ওয়ার্নকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, কিন্তু তার প্রাণ বাঁচানো যায়নি। তবে ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিসোর্টের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দুপুর ২টার দিকে ওই চার নারী ভিলায় যান এবং তারাই নাকি ওয়ার্নকে শেষবার জীবিত দেখেছিলেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *