আমাদের অর্জন ১৮ মে ২০২২
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবর্ষে জাতির পিতা গ্রন্থের মোড়ক উম্মোচন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৮ মে ২০২২ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থাপতি ইয়াফেস ওসমান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতার নামে সংগঠন যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করে গেছেন আপনারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সবার মাঝে শিল্পীদের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আর এক জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের ভয়ে লন্ডন বসে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচক বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেন শেখ শাহ আলমের নেতৃত্বে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আজ বিশাল আকারে রূপ নিয়েছে শেখ শাহ আলম ছিলেন আমার পিতা প্রয়াত মোহাম্মদ নাসিমের সাহেব এর খুবই ঘনিষ্ঠ জন , এই সংগঠনের অনেক গুলো জেলা কমিটি গঠন করা হয়েছে আগামী নির্বাচনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আওয়ামী লীগের সাথে থেকে সক্রিয় ভূমিকা পালন করবে ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম , আলোচনা সভায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক অনুপ কুমার বড়ুয়া বলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই সংগঠনে কোন চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না বলে মন্তব্য করেন ,
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিধি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ, জাতির পিতা গ্রন্থের মোড়ক উম্মোচন, আলোচনা সভা ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।