না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী

আমাদের অর্জন

না ফেরার দেশে চলে গেলেন, প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট , একুশের গানের রচিয়তা আব্দুল

গাফফার চৌধুরী। লন্ডন সময় আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬.৪০ মিনিটে লন্ডনের বার্ণেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী।দীর্ঘদিন ধরেই নানান অসুস্থ্যতায় ভোগছিলেন তিনি। সর্বশেষ গত ১৩ এপ্রিল হাসপাতালে থাকা অবস্থায় মারা যান তাঁর মেয়ে বিনীতা চৌধুরী। এর পর থেকেই মানসিক ভাবে বিশেষ ভেঙে পড়েছিলেন তিনি।

বর্তমানে বার্নেট হাসপাতালেই গাফফার চৌধুরীর মরদেহ রাখা আছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সৈয়দ মুজাম্মিল আলী। এক কিংবদন্তীর মহাপ্রয়াণে যুক্তরাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য গাফফার চৌধুরী, ১৯৩৪ সালের ১২ ডিসেম্ভর বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন- মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর লন্ডনেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *