সাত তলা থেকে লাফিয়ে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক:

 

রাজধানীর তেজগাঁও এলাকার গ্রীন রোডে একটি ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

রাজধানীর তেজগাঁও এলাকার গ্রীন রোডে একটি ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান তিনি।নিহত ইমাম হোসেনের বন্ধু মুশফিক জানান, আমরা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চতুর্থ বর্ষের ছাত্র। আজ সকাল ১০টায় আমাদের কম্পিউটার সাইন্স বিষয়ে পরীক্ষা ছিল। ইমাম হোসেন পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সে বিশ্ববিদ্যালয়ের ৭ তালা ছাদে উঠে। সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ইমাম হোসেন কী কারণে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তিনি পূর্ব রাজাবাজার মেসে থাকতেন। তার বাড়ি ভোলায়। তার বাবার নাম আখতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *