দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ… পল্টন যুবলীগ

 বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ।

(১৭ আগস্ট) বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিকেলে এ কর্মসূচি শুরু হয়েছে৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷

ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন৷
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ৷

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস্য ভবন পল্টন জিপিও হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্ব দেন শেখ ফজলেস শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান  নিখিল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পল্টন থানা ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী শাহাবুদ্দীন আহমেদ দুলাল ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *