বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ।
(১৭ আগস্ট) বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিকেলে এ কর্মসূচি শুরু হয়েছে৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷
ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন৷
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস্য ভবন পল্টন জিপিও হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দেন সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করেন।